Sunday, June 28, 2026

বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠল মহিলা তৃণমূল কংগ্রেস 

Date:

Share post:

বিজেপির ভাষাসন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে লাগাতার আন্দোলন-ধরনা অব্যাহত। মঙ্গলবারও সেই মঞ্চে সরব হল তৃণমূল মহিলা কংগ্রেস। সঙ্গে ছিলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও।

মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, বাংলার মানুষ মাতৃভাষার ওপর কোনওরকম অত্যাচার মেনে নেবে না। আমাদের প্রতিবাদ চলছে এবং চলতে থাকবে। ভাষাসন্ত্রাসের পাশাপাশি এদিন বিজেপিকে একগুচ্ছ ইস্যুতে আক্রমণ করেন চন্দ্রিমা। তাঁর বক্তব্য, আমাদের সরকার মা-মাটি-মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুঃখ-কষ্ট বোঝেন, তাঁদের পাশে থাকেন। রাজ্য সরকার পুজোর অনুদান দেয়, কিন্তু কখনও মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখার নির্দেশ দেয়নি। অথচ দিল্লিতে অনুদানের সঙ্গে শর্ত থাকে—প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। এটাই বিজেপির আসল চেহারা। ডোরিনা ক্রসিংয়ের আন্দোলন মঞ্চে দিন দিন ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংগঠকরা। তাঁদের দাবি, বাংলার স্বাভিমান ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় এই প্রতিবাদ চলতেই থাকবে।

আরও পড়ুন – ‘নতুন’ নেপালে নেতৃত্বে কে? প্রশ্নের মাঝেই সুযোগ খুঁজছেন রাজা জ্ঞানেন্দ্র!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...