Sunday, June 28, 2026

মাকে কাছে পেতে মমতা দিদুনকে চিঠি খুদের!

Date:

Share post:

মাকে কাছে পেতে মন কাঁদছে। অনেক ভেবে মমতা দিদুনকে চিঠি লিখল আসানসোলের বছর পাঁচেকের ঐতিহ্য দাস (Aitijya Das)। মা পেশায় স্কুল শিক্ষিকা, থাকেন উত্তর দিনাজপুরে। বাবা সিএমপিডিএল কর্মী হিসেবে আসানসোল শহরে পোস্টিং। মাকে নিয়মিত দেখতেই পায় না ঐতিহ্য। এই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bamerjee) খোলা চিঠি বালকের।

বয়স যখন বছর দুই, তখনই মা চাকরি পান উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলে। প্রথমে সন্তানকে সঙ্গে নিয়ে কর্মস্থলে গেলেও, আবহাওয়ার কারণে সেখানে মানিয়ে নিতে পারেনি ঐতিহ্য। কয়েক মাসে তাকে আসানসোলে কর্মরত বাবার কাছে ফিরে যেতে হয়। এখন দাদু ও বাবার কাছে থেকেই লেখাপড়া করেছে ঐতিহ্য (Aitijya Das)।

মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। পাশের বাড়ির মেয়ের ইমেজ মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রয়েছে তাঁর। সেই কারণে মমতাকে কাছের মানুষ মনে করে ঐতিহ্যও। সেই কারণে প্রশাসনিক প্রধানকে প্রিয় মমতা ‘দিদুন’ বলে সম্বোধন করে কাঁচা হাতে বাংলায় সে লিখেছে,
“আমার নাম ঐতিহ্য দাস। বয়স পাঁচ। আমার বাড়ি আসানসোলে। মা উত্তর দিনাজপুরের প্রাইমারি দিদিমণি। তাই আমাদের ছেড়ে ওখানে থাকে। অনেকদিন পরপর বাড়ি আসে। আমি বাবা আর দাদুর সাথে বাড়িতে একা থাকি। আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি আমার মাকে খুব ভালোবাসি। তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে। আর যেন আমাকে ছেড়ে না যায়। ইতি তোমার আদরের ঐতিহ্য।”

খুদের এই খোলা চিঠির এখনও কোনও উত্তর মেলেনি। উত্তর কি মিলবে? মঙ্গলবার উত্তরে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিন উত্তরের বিভিন্ন জেলা সফরে সেখানকার সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...