Sunday, June 28, 2026

সীমান্তে শান্তি বজায় রাখুন: নেপালে অশান্তির পরিস্থিতিতে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিবেশী রাষ্ট্র নেপালে অশান্তির আঁচ যাতে বাংলাকে কোনওভাবে অশান্ত না করে তার জন্য সজাগ বাংলার পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ভারত সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-নেপাল সব সীমান্ত। কেন্দ্রের সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বাংলায় শান্তি বজায় রাখা নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবারই উত্তরবঙ্গে প্রশাসনিক সভা করার জন্য রওনা দেন মুখ্যমন্ত্রী। তার আগে শান্তি বজায় রাখা নিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি বাংলার সীমান্তে থাকা আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে (Bangladesh) অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময়ে যুক্তরাষ্ট্র হিসাবে ভারত সরকারের সব ধরনের সিদ্ধান্তে সহমত প্রকাশের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সীমান্ত লাগোয়া আরেক প্রতিবেশী দেশ নেপালে (Nepal) অশান্তি শুরু হওয়ার পরও একই অবস্থান বজায় রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, নেপাল (Nepal) আমার দেশ নয়। বিদেশ। আমরা এই বিষয়ে কথা বলতে পারি না। ভারত সরকার একমাত্র বলতে পারে। নেপাল আমাদের প্রতিবেশী দেশ। আমরা নেপালকে ভালোবাসি। এখন পরিস্থিতি যা, ভারত সরকার আমাদের বললে একমাত্র আমরা প্রতিক্রিয়া দিতে পারে। নাহলে ভারত সরকারই বিষয়টা দেখবে।

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননায় কড়া প্রশাসন: গ্রেফতার বহিষ্কৃত নেতা

তবে এই পরিস্থিতিতে বাংলার মানুষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, আমার অনুরোধ থাকবে, শিলিগুড়ি, কালিম্পং – আমাদের বিস্তীর্ণ অঞ্চল সীমান্ত এলাকা রয়েছে। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ করব। যাতে কেউ কোনও সমস্যায় জড়িয়ে না পড়ে। যেহেতু এটা আমাদের ব্যাপার নয়।

সেই সঙ্গে সাংবাদিকদের নেপালে যাওয়া নিয়েও সতর্ক করেন তিনি। মুখ্যমন্ত্রী বার্তা, হুট্ হাট করে সাংবাদিকরা নেপাল চলে যাবেন না। পুলিশকে বলে যাবেন। শিলিগুড়ি থেকে কাজ করুন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...