Saturday, April 11, 2026

হাইকোর্টের হস্তক্ষেপে চিংড়িঘাটা মেট্রোর জট কাটল, নভেম্বরেই কাজ

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশেই অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটল। সোমবার মেট্রো ভবনে চার ঘণ্টার বৈঠকে রাজ্য প্রশাসন, কলকাতা পুরসভা, পুলিশ, বিধাননগর কমিশনারেট ও RVNL-এর প্রতিনিধিদের আলোচনায় সিদ্ধান্ত হয়, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার মধ্যরাতে ট্রাফিক ব্লক করে কাজ হবে। তার আগে ১৩ সেপ্টেম্বর হবে ট্রায়াল।

অরেঞ্জ লাইনের পুরো রুট চালু হয়নি শুধুমাত্র এই ৩৬৬ মিটার অংশে কাজ আটকে থাকায়। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চলছে, কিন্তু চিংড়িঘাটার বাধা দূর না হলে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছনো সম্ভব নয়। গত মাসেই রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশের উদ্বোধন হয়েছিল। আদালত স্পষ্ট জানিয়েছিল, বৃহত্তর জনস্বার্থেই সমাধান খুঁজতে হবে। সেই পরামর্শ মেনে আলোচনার পথেই এবার জটমুক্ত হল চিংড়িঘাটা। কাজ শেষ হলে নিউ গড়িয়া থেকে সরাসরি বিমানবন্দর যাবে মেট্রো।

আরও পড়ুন- নেপালের অশান্তির আঁচ সোনাগাছিতে, উদ্বেগে নেপালি যৌনকর্মীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...