Saturday, March 21, 2026

বাংলাকে বাংলাই চালাবে, দিল্লি নয়: হুঙ্কার মমতার

Date:

Share post:

ফের কেন্দ্রের বিজেপি সরকারের আগ্রাসন ও বঞ্চনার বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা বলেন, বাংলাকে বাংলাই চালাবে। তিনি বলেন, এক ইঞ্চি জমিও বিজেপিকে (BJP) ছাড়বেন না সেটা বুঝিয়ে দেন মমতা।

বিজেপিশাসিত রাজ্যে আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। তাঁদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন, সেই প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে ধুয়ে দেন মমতা। বাংলার অস্মিতা মনে করিয়ে বিজেপি তীব্র কটাক্ষ করে বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।” মমতা বলেন, “ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন।“ 

কেন্দ্রের প্রকল্পের সঙ্গে বাংলার রাজ্য সরকারি প্রকল্পের তুলনা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আয়ুষ্মান ভারতে ভেদাভেদ করে। কিন্তু স্বাস্থ্যসাথীতে ভেদাভেদ নেই। সবাই পায়।” এরপরই হুঙ্কার দিলে মুখ্যমন্ত্রী বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল হবে না।বাংলাই বাংলা চালাবে। দিল্লী নয়।”

দেশের নেতা কেমন হয়, বলতে গিয়ে গান্ধীজি, নেতাজি, রবি ঠাকুর, ক্ষুদিরামের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে সে দেশের নেতা না। আমরা হার মানব না। মাথা নত করব না।”

Related articles

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...