Friday, June 12, 2026

আধার কার্ডকেও প্রামাণ্য নথি: সুপ্রিম নির্দেশ মেনে CEO-কে নোটিশ জাতীয় নির্বাচন কমিশনের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) নোটিশ পাঠালো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ডকেও (Aadhaar Card) প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আধারকে যোগ করে এখন পর্যন্ত SIR-এ ১২টি পরিচয়পত্র গ্রহণযোগ্য।

তবে, আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসেবে ব্যবহার করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। সোমবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই নির্দেশ জারি হয়। কিন্তু এই বিষয় নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড (Aadhaar Card) নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইন (Aadhaar Act) অনুযায়ী, এই কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’ (Representation of People’s Act)-এর ধারা ২৩(৪) অনুসারে, এটি ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নথি। ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকার রয়েছে কমিশনের।

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানোর দাবি জানায়। আদালত জানায়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও ভোটারের নাম বাদ গেলে সেই অভিযোগ নির্বাচন কমিশনকে শুনতে হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...