Friday, June 12, 2026

জ্বলছে নেপাল, কলকাতায় বসে আত্মীয়দের নিয়ে চিন্তায় শ্যাম থাপা

Date:

Share post:

অশান্তির আগুনে জ্বলছে নেপাল  (Nepal), কলকাতায় বসে মন ভালো নেই শ্যাম থাপার ( Shyam Thapa)। গত কয়েকদিন ধরেই টিভির পর্দায় দেখেছেন নিজের দেশে চলছে ধংস্বলীলা। আত্মীয় পরিজনদের অনেকেই এখন সেখানে আছেন। তাই তাঁদের নিয়ে চিন্তিত শ্যাম।

হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল জুড়ে শুধুই ধ্বংসলীলার ছবি। নিজের জন্মভূমির এই পরিস্থিতি দেখে অত্যন্ত ব্যাথীত শ্যাম থাপা। বিশ্ব বাংলা সংবাদকে ফোনে প্রাক্তন ফুটবলার জানালেন, “বেশ কয়েকদিন ধরে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। চিন্তা হচ্ছিল কিন্তু অবশেষে তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমাদের আত্মীয়রা যেখানে থাকেন সেখানে খুব বেশি অশান্তি হচ্ছে না, তবে তাঁরাও আতঙ্কে আছেন।”

যেভাবে নেপাল জুড়ে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে দেশের ছাত্র যুবরা তা নিয়েও অত্যন্ত মর্মাহত শ্যাম থাপা। তিনি জানিয়েছেন, “এটা কি ধরনের আন্দোলন যেখানে সবকিছু কিছু ধ্বংস করা হচ্ছে।  সংসদ ভবনে কোন প্রধানমন্ত্রীর বাড়ি নয়। সেখানে কেন আগুন লাগানো হল? কয়েকদিন পর এই সংসদ ভবনেই তো বসবেন ছাত্র-যুবরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কেন? এমনকি পশুপতিনাথ বাবার মন্দির বাদ যাচ্ছে না, এটা কখনও মেনে নেওয়া যায় না।”

একইসঙ্গে শ্যাম থাপা আরও বলেছেন, “বর্তমানে নেপালের ছেলে মেয়েরা অনেক বেশি পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু তারা পড়াশোনা করে দেশের সম্পত্তি নষ্ট করছে। এটা আমাকে খুবই দুঃখ দিচ্ছে। আগে নেপালের ছেলে মেয়েরা খুব বেশি লেখাপড়ার সুযোগ পেতেন না। কিন্তু এখন সেটা পাচ্ছেন,  কিন্তু পড়াশোনা শিখে তারা কি কান্ড করলেন এটা ভেবে আমি অবাক হচ্ছি। আমার মনে হয় এটা বাইরের কারোর মদত আছে।”

শ্যাম থাপার নিকট আত্মীয় নেপালের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাঁকে নিয়েও চিন্তায় আছেন প্রাক্তন এই ফুটবলার।  সমাজ মাধ্যম বন্ধ করাকে কেন্দ্র করে নেপালে অশান্তি শুরু হয়েছিল।

আরও পড়ুন:এশিয়া কাপ: মরুদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, জানুন সম্ভাব্য প্রথম একাদশ

সেই অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল পদত্যাগ করেছেন।  একাধিক মন্ত্রী-সাংসদও পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা দেশের সংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতি ভবন সহ দেশের একাধিক সরকারি জায়গা ভেঙে তছনছ করে দেওয়া দিয়েছেন বিক্ষোভকারীরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...