Friday, June 12, 2026

এশিয়া কাপ: মরুদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, জানুন সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

বুধবার  এশিয়া কাপে ( Asia cup) অভিযান শুরু করছে ভারত (India)। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। তার আগে ভারতের প্রথম একাদশ নিয়ে নানা রকম জল্পনা চলছে।  সব থেকে বেশি চর্চা হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে কারণ দলে ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে সঞ্জুর বদলে জিতেশ শর্মাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

কোচ গৌতম গম্ভীর সাধারণত বিশেষজ্ঞ ব্যাটার ও বোলারদের তুলনায় অলরাউন্ডারদের বেশি দলে রাখতে চান কারণ টি২০ তো তাঁরাই ম্যাচ জেতান। ফলে ভারতীয় দলে অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বেশি।  মরু দেশের বিরুদ্ধে তাতে সাত ব্যাটার ও চার  বোলারে নামতে চলেছে ভারত।

*ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে- অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

ভারতীয় দলের গভীরতা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে ব্যাটিং বিভাগে।।  খাতায়-কলমে শক্তিশালী দল হলেও অনেক ফাঁকফোকর রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে রানের মধ্যে নেই অধিনায়ক সূর্যকুমার। রিঙ্কু সিংকে নিয়ে বহুদিন ধরেই প্রশ্নচিহ্ন উঠছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে একরাশ বিতর্ক ধাওয়া করেছে ভারতীয় দলকে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও  খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ক্রিকেটে আগ্রাসন অপরিহার্য এবং আগ্রাসন ছাড়া এই খেলায় জয়লাভ করা কঠিন। আগ্রাসন সবসময় মাঠে থাকবে, আগ্রাসন ছাড়া, এই খেলা খেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। আর মাঠে নামার জন্য খুবই আগ্রহী।”

২০২৩ সালে একদিনের  ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। আগের বারের তুলনায় এবার বেশি অঙ্কের পুরস্কার পাবে দলগুলি। কিন্তু চলতি এশিয়া কাপ হচ্ছে টি২০ ফর্ম্যাটে, খেলার ওভার কমলেও পুরস্কার মূল্য বৃদ্ধি পাচ্ছে।

সূত্রের খবর চলতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলকে ২ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হবে। এ বার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লক্ষ টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পুরস্কার মূল্যের বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

*খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টা*

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...