Friday, June 12, 2026

গ্রেফতার আপ বিধায়ক: বিক্ষোভে উত্তাল ভূস্বর্গ, জারি ১৬৩ ধারা

Date:

Share post:

জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছিলেন আপ বিধায়ক মেহরাজ মালিক। সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রের সরকারের পুলিশ। এরপরই মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু হয় কাশ্মীরের ডোডা (Doda) জেলায়। মঙ্গলবার মেহরাজের (Mehraj Malik) পরিবার দেখা করে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর (Omar Abdullah) সঙ্গে। মুখ্যমন্ত্রী দাবি জানান, বিধায়কের উপর পিএসএ (PSA) আইনের ভুল প্রয়োগ হয়েছে।

জন সুরক্ষা আইনে আপ বিধায়ক মেহরাজ মালিকের গ্রেফতারি নিয়ে মঙ্গলবার থেকেই উত্তাল হয় কাশ্মীরের রাজনীতি। দলীয় কর্মী সমর্থকদের দাবি, কিভাবে মেহরাজ মালিক নিরাপত্তা বিঘ্নিত করছিলেন তা স্পষ্ট করতে হবে কেন্দ্রকে। সেই সঙ্গে মেহরাজের মুক্তির দাবি জানানো হয়। বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ-মিছিলে শামিল হন আপ (AAP) কর্মী সমর্থকরা।

মঙ্গলবারই মেহরাজের পরিবার দেখা করে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সঙ্গে। পিএসএ (PSA) আইনে আপ (AAP) বিধায়কের গ্রেফতারিতে কেন্দ্রের দাবি, একটি স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন মেহরাজ মালিক। এরপর তাঁকে পিএসএ আইনে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় আপ বিধায়কের ওপর পিএসএ আইন লাগু করার নিন্দা করেন।

আরও পড়ুন: ফের শুল্কের আলোচনা: ভারতের উপর চাপ কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

তবে বুধবার থেকে ডোডা (Doda) জেলার পরিস্থিতি অনেকাংশে স্বাভাবিক হয়। তা সত্ত্বেও সকাল থেকে নির্দেশিকা জারি করে ডোডা জেলায় ১৬৩ ধারা (section 163) লাগু করা হয়। আপ কর্মী সমর্থকদের প্রতিবাদ আটকাতে যে দমন নীতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রয়োগ করা হয়েছে কাশ্মীরে, তার প্রতিবাদ জানানো হয় আপের পক্ষ থেকে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...