Friday, June 12, 2026

ফের শুল্কের আলোচনা: ভারতের উপর চাপ কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

Date:

Share post:

ভারতকে শুভেচ্ছা জানিয়ে এমন বার্তা দিয়েছিলেন যেন সব সম্পর্ক শেষ। অথচ তারপরেই শুরু করেছিলেন মোদির প্রশংসা। আর এবার সরাসরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে গভীর আলোচনা চালাচ্ছে আমেরিকা। ট্রাম্পের এই বার্তার পর আলোচনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এর আগে গোটা বিশ্বে শুল্কযুদ্ধ (tariff war) শুরু করার পর চীনের ওপর ১২৫% শুল্ক লাগু করেও তা প্রত্যাহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করার পর গোটা বিশ্বে সমালোচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। যদিও তাতেও উদ্ধত ট্রাম্প ছিলেন একেবারেই অনড়। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সম্প্রতি চিনে এসসিও সামিট-এর (SCO Summit) পর।

এসসিও সামিটে চিন, রাশিয়ার পাশে ভারত দাঁড়িয়ে যাওয়ায় আমেরিকায় প্রবল প্রতিক্রিয়া হয়। ট্রাম্প নিজে এশিয়ার এই তিন শক্তিধর দেশের জন্য শুভেচ্ছা কামনা করেন। সেই সঙ্গে ইঙ্গিত দেন ভারতের সঙ্গে আপাতত আর কোনও বাণিজ্য আলোচনায় যাবে না আমেরিকা।

মাত্র কয়েক দিনের মধ্যেই উল্টো সুর ট্রাম্পের (Donald Trump)। এবার ঘোষণা করলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে যে বাধা রয়েছে তা কাটাতে শুরু হয়েছে আলোচনা। তিনি ইঙ্গিত দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘বন্ধু’ মোদির সঙ্গে আলোচনাতেও বসতে পারেন তিনি। এমনকি স্পষ্ট করে দেন দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতায় পৌঁছাতে কোনও সমস্যা হবে না।

 

আরও পড়ুন: পরিস্থিতি খুব খারাপ! পানিট্যাঙ্কি দিয়ে নেপাল-ফেরৎ ভারতীয়রা প্রাণ ফিরে পেলেন

ট্রাম্পের এই বার্তার পাল্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুই দেশের বাণিজ্য আলোচনায় অবশ্যই দুই দেশের পারস্পরিক আদান-প্রদানের পথ খুলবে। দ্রুত সেই পথ খোলার চেষ্টা চালাচ্ছে ভারত। সেখানেই অর্থনীতিকদের প্রশ্ন, সমঝোতা কী ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে করলেন মোদি। মেনে নেওয়া হবে আমেরিকার সব শর্ত, প্রশ্ন রাজনীতিকদের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...