Friday, June 12, 2026

পরিস্থিতি খুব খারাপ! পানিট্যাঙ্কি দিয়ে নেপাল-ফেরৎ ভারতীয়রা প্রাণ ফিরে পেলেন

Date:

Share post:

দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে আন্দোলন এতটাই হিংসাত্মক চেহারা নিয়েছে নেপালে যে মৃত্যু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীর। নিজের বাড়িতে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে তাঁকে। আহত বা মৃতদের সহযোগিতা করতে আসা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত বিক্ষোভকারীদের পাথরবাজির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে পড়ে যান ভারতীয় নাগরিকরা। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভারত-নেপাল সীমান্ত (Indo-Nepal border) দিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া।

ভারত-নেপাল সীমান্তে বাংলার পানিট্যাঙ্কি (Panitanki), উত্তর প্রদেশের সনৌলি, মহারাজাগঞ্জ দিয়ে বুধবার সকাল থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সীমা সুরক্ষা বল (SSB)। কেউ পর্যটনের জন্য, কেউ পশুপতিনাথ দর্শনে, কেউ বা ব্যবসার কাজে নেপালে গিয়ে অস্থির পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র যাচাই করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে। অন্যদিকে, যে নেপালি নাগরিকরা ভারতে ছিলেন তাঁদের জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত কাজেই নেপাল যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

তবে বিক্ষোভের পরিস্থিতিতে নেপাল কতটা ভয়ংকর, তা জানাচ্ছেন সেখান থেকে ফিরে আসা ভারতীয় নাগরিকরা। দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি দিয়ে ভারতের ফিরে আসা অসমের বাসিন্দারা জানাচ্ছেন, সেখানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। সকাল আটটা থেকে কার্ফু শুরু হওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খারাপ আকার ধারণ করছে। ফলে প্রাণ নিয়ে দেশে ফেরাটাই তাঁদের কাছে বড় ব্যাপার।

আরও পড়ুন: নেপালের অশান্তির আঁচ সোনাগাছিতে, উদ্বেগে নেপালি যৌনকর্মীরা

নেপালের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। বহু জায়গায় থানায় হামলা চালিয়ে থানা পুলিশশূন্য করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ১০-১২ দিন এই অশান্তি জারি থাকবে বলে আশঙ্কা করছেন ভারতে ফিরে আসা নাগরিকরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...