Friday, June 12, 2026

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: প্রশাসনিক সভার পাশাপাশি চা বাগানের পাট্টা বিলি

Date:

Share post:

মে মাসের পরে আবার সেপ্টেম্বরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে যে উন্নয়নের কাজ জারি রেখেছে প্রশাসন, তারই বিস্তৃত অংশে চা বাগান ও চা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে এবারের উত্তরবঙ্গ সফর। সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ নেপালের (Nepal) অস্থির পরিস্থিতির চাপ। মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছে মধ্যরাত পর্যন্ত সেই পরিস্থিতি নিয়েই ব্যস্ত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক সভা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। জলপাইগুড়ি প্রশাসনিক সভা থেকে উদ্বোধন করবেন একাধিক প্রকল্প এবং শিলান্যাস হবে কিছু প্রকল্পের। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ থেকে প্রশাসনিককর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। নেপাল পরিস্থিতিতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ বার্তালাপ হয়েছে মুখ্যমন্ত্রীর। সীমান্ত ও সীমান্তের আশেপাশের এলাকায় শান্তি প্রতিষ্ঠায় দিয়েছেন একাধিক নির্দেশ। নিজে মধ্যরাতে উত্তরকন্যায় বসে নেপালের সাম্প্রতিক পরিস্থিতির উপর নজরদারি করেছেন।

আরও পড়ুন: রাত জেগে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী, ফোনে নিলেন খবর

মে মাসের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর উদ্বোধন ও শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবারের সফরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চা বাগান (tea garden)। চা শ্রমিকদের পাট্টা বিলির একটি বড় অংশ বুধবারের সভা থেকে করবেন মুখ্যমন্ত্রী।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...