Friday, June 12, 2026

হরিদেবপুর গণধর্ষণ: পুলিশের জালে মূল অভিযুক্ত চন্দন, দ্বীপের খোঁজে তল্লাশি

Date:

Share post:

৪৮ ঘণ্টার মধ্যে হরিদেবপুর গণধর্ষণে মূল অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বর্ধমান থেকে গ্রেফতার করা হয় তাকে। আরেক অভিযুক্ত দ্বীপের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানার (Haridebpur Police) পুলিশ।

জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণের (gang rape) ঘটনায় ইতিমধ্যেই অভিযোগকারী নির্যাতিতাকে নিয়ে রিজেন্ট পার্ক এলাকার ফ্ল্যাটে ঘটনার পুনঃনির্মাণ(reconstruction) করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হয়েছে। সেখানে প্রাথমিকভাবে ধর্ষণের (rape) প্রমাণ মিলেছে বলেই জানা যায়।

আরও পড়ুন: হাইকোর্টের হস্তক্ষেপে চিংড়িঘাটা মেট্রোর জট কাটল, নভেম্বরেই কাজ

নির্যাতিতার বয়ান থেকেই জানা যায়, সম্প্রতি চন্দন মল্লিক নামে ওই অভিযুক্ত তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। সেই সূত্রে দ্বীপ নামে আরেক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। এরপর ৫ অক্টোবর জন্মদিনের পার্টির নাম করে ফ্ল্যাটে ডেকে গণধর্ষণ করা হয়ে তাঁকে। অভিযোগ পেয়েই তল্লাশিতে নামে হরিদেবপুর থানার পুলিশ (Haridebpur police)। অবশেষে মঙ্গলবার রাতে বর্ধমান থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত চন্দনকে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...