Friday, June 12, 2026

ফের মৌসুমী অক্ষরেখা, ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

পুজোর মুখে সোনালী রোদ আর শুকনো আবহাওয়ার বদলের ইঙ্গিত আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই দুর্যোগ বুধবার থেকেই বঙ্গে শুরু হওয়ার বার্তা। ফের মৌসুমী অক্ষরেখা বিস্তৃত ওড়িশার উপকূল দিয়ে। সেই অক্ষরেখা উত্তরে সরে বাংলার দক্ষিণে প্রবাহিত। তার জেরে বুধবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস (rain forecast) বঙ্গে।

গত কয়েকদিন রোদ ঝলমল শুকনো আবহাওয়া পেয়েছে গোটা দক্ষিণ বঙ্গ। বুধবার থেকে তার পরিবর্তনের ইঙ্গিত। বুধবার দিনে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎসহ (thunder storm) বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঝোড়ো হওয়া (storm wind) বইবে আট জেলায়। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা ও মুর্শিদাবাদ।

আরও পড়ুন: হরিদেবপুর গণধর্ষণ: পুলিশের জালে মূল অভিযুক্ত চন্দন, দ্বীপের খোঁজে তল্লাশি

উত্তরবঙ্গের এক জেলায় মঙ্গলবার জারি ছিল বৃষ্টি। বুধবার সেই বৃষ্টি ভারী বৃষ্টিতে পরিণত হওয়ার ইঙ্গিত রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং জেলায়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...