Thursday, June 11, 2026

সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

Date:

Share post:

কলকাতা লিগে সুপার সিক্সের (CFL Super Six) লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টস  ক্লাবকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল ( East Bengal)। বৃহস্পতিবার মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলল লাল হলুদ। সবুজ গালিচায় মসৃণ জয় লাল হলুদের।

এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না  দেবজিত মজুমদার, সৌভিক চক্রবর্তী, রাহুল ভিপি। অন্যদিকে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনে ছিলেন ডেভিড এবং অমন সিকে। ২৯ মিনিটে ইউনাইটেড সুযোগ পায়। লাল-হলুদ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।  প্রথমার্ধ শেষ হওয়ার আগে আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বিনো জর্জের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চমক ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দেন বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই মরশুমে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেললো ইস্টবেঙ্গল। কিন্তু দর্শক সেই ভাবে মাঠে আসেনি।

অন্য  ম্যাচে ডায়মন্ডহারবার এফ সি ( DHFC) ৪-০ গোলে হারাল সুরুচি সংঘকে।১৬ মিনিটে ডায়মন্ড হারবারকে  এগিয়ে দেন শৈবোরলাং খার্পন। ৩৭ এবং ৪০ মিনিটে আরও দু’টি গোল করেন আকিব নবাব। ৭০ মিনিটে অমরনাথ গোল করে সুরুচির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। গতবারের কলকাতা লিগে প্রথম স্থানের জন্য লড়াই ছিল মূলত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে।

আরও পড়ুন: বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

অন্যদিকে, চিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। গ্রুপ বি-তে লাল হলুদের প্রতিপক্ষ চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা ১৭-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

এদিকে ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি গিয়েছে ফ্লাড লাইটের একাংশ। ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন,  রাস্তার দিকে ফ্লাড লাইটের একা্ংশ চুরি হয়েছে প্রায় ১০-১২ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...