Friday, June 12, 2026

বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তির স্মরণে রাজ্যের ক্রীড়া দফতর ও আইএফএর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপে(Swami Vivekananda Cup ) সূচনা হল। বৃহস্পতিবার বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে এই কাপের সূচনা  হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ( Aroop Biswas),  মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক গৌতম চৌধুরি, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ সহ বেলুর মঠের একাধিক মহারাজ। প্রতিযোগিতার কিক অফ করেন ক্রীড়ামন্ত্রী।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা আজও অবিস্মরণীয়। তারই ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চলতি বছরে আইএফএ-র ও ১৩৩ বছর। এই দুটির সমন্বয়েই স্বামী বিবেকানন্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রতিটি জেলা থেকে ৮টি করে দল প্রতিযোগিতায় অংশ নেবে। ৩৪৮টি খেলা হবে। মোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। বিজয়ী ক্লাবকে ৫ লক্ষ টাকা ও রানার্স দলকে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “স্বামীজির বাণীও আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাধর ফুটবলার তুলে আনতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন মাস চলবে এই প্রতিযোগিতা। বেলুর হচ্ছে স্বামীজির কর্মভূমি তাই এখান থেকেই সব জেলার টুর্নামেন্টের সূচনা হল।”

আরও পড়ুন: আসল পরীক্ষা এখনও বাকি, ভারতের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে সৌরাশিস-শিব শঙ্কর

কলকাতা লিগে ভূমিপু্ত্রের সংখ্যা নিয়ে গত মরশুম  থেকেই বিতর্ক চলছে। ক্রীড়ামন্ত্রী ভূমিপুত্রের সংখ্যা বৃদ্ধি করার দাবি তুলেছেন। স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিন  প্রধানের ক্লাবগুলির কাছে আবেদনও রাখলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, “আমরা প্রায়ই শুনি বাংলায় ফুটবলার নেই তাই ভিন রাজ্য থেকে ফুটবলার এনে খেলাতে হয়। আমি কলকাতার বড় ক্লাবদের বলব জেলায় গিয়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখুন। অনেক নতুন প্রতিভার সন্ধান পাবেন।”

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...