Friday, June 12, 2026

মনীষীদের অপমানে কড়া ব্যবস্থা! জিরো টলারেন্স নীতি তৃণমূলের

Date:

Share post:

মনীষীদের অপমান কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। সেই বার্তাই আরও একবার স্পষ্ট করল রাজ্যের শাসকদল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বিক্ষোভের ঘটনায় চাঁচল কলেজ টিএমসিপি ইউনিটের সভাপতি নাসিমুল হক সোয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ভেঙে দেওয়া হয়েছে সংগঠনের চাঁচল কলেজ ইউনিট।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দল যেমন ব্যবস্থা নিয়েছে, প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মনীষীদের অসম্মান করার কোনও জায়গা নেই। ঘটনার তীব্র নিন্দা করেছেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তৃণমূল মনীষীদের সর্বোচ্চ সম্মান করে। তাদের অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। আগামী দিনে কেউ যদি একই পথে হাঁটে, তার বিরুদ্ধেও সমান ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলব।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, যারা বাংলার মনীষীদের সম্মান করতে জানে না, তাদের বাংলা বা বাঙালির সংস্কৃতি নিয়ে কথা বলার অধিকার নেই। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথের গায়ের রঙ নিয়ে কটূক্তি করেছে। বিজেপি বরাবরই বাংলা-বিরোধী। তবে বাংলাকে অপদস্ত করার চক্রান্ত ব্যর্থ হবেই। চাঁচলের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বার্তা স্পষ্ট, মনীষীদের অসম্মান করলে দলের ভিতরে বা বাইরে, কারও প্রতি কোনও রকম ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন- মনীষীদের অপমানে কড়া ব্যবস্থা! জিরো টলারেন্স নীতি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...