Sunday, April 12, 2026

পুর নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টেও জামিন মিলল না অয়ন শীলের, তদন্ত শেষের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করতে চলেছেন জানতে পেরেই জামিনের আর্জি প্রত্যাহার করে নিলেন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীল (Ayan Shil)। শুক্রবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি নরসিমার ও বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ এই মামলার শুনানি ছিল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে হুগলির ব্যবসায়ীকে। পাশাপাশি, রাজ্যের ১৬টি পুরসভার নিয়োগ তদন্ত প্রক্রিয়া তিনমাসের মধ্যে শেষ করতে হবে বলে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

এদিন, অয়ন শীলের (Ayan Shil) আইনজীবীর দাবি ছিল, তদন্ত শ্লথ গতিতে চলছে। নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বলা হয়, পার্থ জামিন পেলে, অয়ন কেন নয়? পাল্টা সিবিআইয়ের আইনজীবীর দাবি, তদন্ত চলছে সঠিক গতিতে ও নিয়ম মেনে। ১৬টির মধ্যে ১৫টি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ। পাল্টা অয়নের আইনজীবীর প্রশ্ন, চার্জশিট কোথায়? এরপরই প্রথমে সিবিআইকে ৬ মাস সময় বেঁধে দেয় আদালত। অয়নের আইনজীবী বলেন, অনেক সময় লেগে যাবে। শেষে তিনমাস সময় বেঁধে দেয় আদালত।

গত বছরের মার্চে পুরসভার নিয়োগ মামলায় ইডি অয়ন শীলকে গ্রেফতার করে। চলতি বছরের মার্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে পুর নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন দেন। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের সঙ্গে একাধিক শর্ত দেওয়া হয়েছিল। তবে প্রাথমিকের নিয়োগ মামলাতেও তিনি অভিযুক্ত থাকায় জেলমুক্তি ঘটেনি।

তদন্তকারীরাদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন। শুধু তাই নয়, তাঁর বাড়ি, ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করে বিপুল পরিমাণ নথি, হার্ড ডিস্ক এবং ওএমআর শিটের ফোটো কপি। জেরায় অয়ন নিজেও স্বীকার করেছিলেন, প্রার্থী প্রতি মোটা অঙ্ক কমিশন নিয়ে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তিনি।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...