Friday, June 19, 2026

এত দেরি! দুবছর ধরে ‘জ্বলন্ত’ মনিপুরে মোদির সফরে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

দুই গোষ্ঠীর সংঘর্ষে বেলাগাম খুনখারাপি। চুপ নরেন্দ্র মোদি।
মহিলাদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো। চুপ নরেন্দ্র মোদি।
হিংসার জেরে গোটা মন্ত্রিসভার পদত্যাগ। নাক গলালেন না প্রধানমন্ত্রী।
অবশেষে দু’বছর পর হুঁশ ফিরেছে। শনিবার অশান্ত মনিপুরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন এত দেরিতে মনিপুর (Manipur) যাওয়ার কথা মনে পড়ল দেশের প্রধানমন্ত্রীর, প্রশ্ন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের।

২০২৩ সালে যখন কুকি ও মেইতি (Kuki and Meiti) – দুই গোষ্ঠীর সংঘর্ষে আগুন ছড়িয়ে ছিল মণিপুরে। সেখানে পৌঁছনোর চেষ্টা করেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। কথা বলার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। কিন্তু তৎকালীন বিজেপি প্রশাসন সেই অনুমতি দেয়নি। বিরোধীদের ঢুকতে না বাধা দিলেও বিজেপি নিজেও যে শান্তি প্রতিষ্ঠার কোনও চেষ্টাই করেনি মণিপুরে, তা দেশের প্রধানমন্ত্রীর চালচলনেই স্পষ্ট। দীর্ঘ দু বছরের অশান্তির পর যখন কিছুটা ছন্দে ফিরতে শুরু করেছে মনিপুর, তখন ভ্রমণে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

মনিপুরের মুখ্য সচিবদের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ১৩ সেপ্টেম্বর মনিপুর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন হবে বহু প্রকল্পের। আর তাতেই নাকি শান্তি প্রতিষ্ঠা হবে মণিপুরে। অথচ চূড়াচাঁদপুরে (Churachandpur) প্রকল্পের উদ্বোধন ছাড়া অশান্ত এলাকায় আর কোনও পরিকল্পনা নেই মোদির। দলীয় সভা তিনি করবেন রাজধানীর ইম্ফলে। অর্থাৎ এবারেও মোদির সঙ্গে সাক্ষাৎ হবে না মনিপুরের অশান্ত এলাকার সাধারণ মানুষের।

আরও পড়ুন: PAC-তে ভর্ৎসনা কেন্দ্রকে! কেন বাংলায় একশো দিনের টাকা বকেয়া, প্রশ্ন

তবে মোদির এই সফরকে গুরুত্ব দিতে নারাজ বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, দু বছর ধরে মনিপুর (Manipur) জ্বলছে। নারী নির্যাতন, এত মৃত্যু, ক্ষয়ক্ষতি, বেনজির। তাই প্রধানমন্ত্রী (Prime Minister) যাচ্ছেন সেটা বড় কথা নয়। প্রশ্ন হল এতদিন বাদে যাচ্ছেন। কোনও প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয় এত দেরি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...