Friday, June 19, 2026

বচসা থেকে সহপাঠীর হাতে খুন স্কুল পড়ুয়া! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চাঞ্চল্য

Date:

Share post:

জনবহুল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Metro Station) সহপাঠীর হাতে খুন ছাত্র (Student)। শুক্রবার দুপুরে আচমকা একদল ছাত্রের মধ্যে বচসা থেকে রক্তারক্তি কাণ্ড। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্য়ু হয়। কী থেকে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)। অভিযুক্ত পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে মেট্রো (Metro Station) থেকে নামে এক দল স্কুল পড়ুয়া। প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পরে  ফুড স্টলের কাছে দাঁড়িয়ে তাদের মধ্যে বচসা বেধে যায়। সেই সময় হঠাৎ এক পড়ুয়া ছুরি দিয়ে অন্য এক পড়ুয়ার (Student) পেটে। আহতকে সিঁড়ি দিয়ে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠীরাই। সেখানেই মৃত্যু হয় ১৭ বছরের ওই নাবালকের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার-সহ স্থানীয় থানার পুলিশ। যান আরপিএফ কর্তারাও। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...