Friday, June 19, 2026

বোর্ডের সভায় সিএবির প্রতিনিধি সৌরভ, অপেক্ষা করছে বড় চমক

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) মহারাজের কামব্যাক! আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। ৯৪তম এজিএমে (AGM)   সিএবির প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার রাতেই বোর্ডের কাছে সিএবির প্রতিনিধি হিসাবে সৌরভের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।সিএবি-তে অ্যাপেক্স কাউন্সিলের এমার্জেন্ট মিটিং ডেকে সৌরভের নাম চূড়ান্ত করা হয়ে গিয়েছে।

আগামী ২২শে সেপ্টেম্বর বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা হবে। সেখানেই দ্বিতীয়বারের জন্য সৌরভের সিএবি সভাপতি হওয়া সময়ের অপেক্ষা। আগামী রবিবারই সিএবিতে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ হবে মনোনয়নগুলি স্কুটিনি। ১৪ই সেপ্টেম্বর যদি সৌরভ ছাড়া আর অন্য কেউ মনোনয়ন জমা না দেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন তিনি হতে চলেছেন সভাপতি।

কিন্তু আরও বড় চমক  অপেক্ষা করছে,   ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে ২০২২ সালে তাঁর স্থলাভিসিক্ত হন রজার বিনি।  কিন্ত এবারও বিসিসিআইয়ের ভোটাভুটি হচ্ছে লোধা কমিশনের নিয়ম মেনে। ফলে রজার বিনি বয়স জনিত কারণে সভাপতি হতে পারবে না।  বর্তমানে অন্তবর্তীকালীন রাজীব শুল্কাকে ২০২৬ সালে কুলিং অফে যেতে হবে। ফলে তিনি সভাপতি হলে ১ বছরের বেশি থাকতে পারবেন না।

এই পরিস্থিতিতে নতুন সভাপতি বাছাই হতে পারে আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে। সচিন তেন্ডুলকরের নাম ভাসলেও তিনি হবেন না সভাপতি। আজই বোর্ডে এজিএমে প্রতিনিধিদের নাম পাঠানোর শেষ দিন। ফলে নামগুলি চূড়ান্ত হলেই বোঝা যাবে কে হতে পারেন সভাপতি।

আরও পড়ুন :অযোগ্যদের কোনও সুযোগ নয়: স্পষ্ট করল শীর্ষ আদালত, প্রশ্ন টাকা ফেরতের প্রক্রিয়া নিয়েও

নতুন প্রেসিডেন্ট কে হবেন, সচিব থেকে শুরু করে কোষাধ্যক্ষ, অন্যান্য পদে কারা থাকবেন, সব কিছুই নির্ধারিত হবে ২৮ সেপ্টেম্বরের সভায়।  ফলে সৌরভ ফের একবার বিসিসিআই সভাপতি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...