Saturday, April 11, 2026

উৎসবের মরশুমে সৌমিতৃষার জীবনে ফিরছে ‘কালরাত্রি’! অক্টোবরেই শেষ দেখা ‘ইন্দু’র

Date:

Share post:

শারদীয়া আমেজে যখন বাঙালির মনে প্রাণে খুশির জোয়ার, তখন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) জীবনে ফিরছে অভিশপ্ত সেই ‘কালরাত্রি’! তবে এবার দ্বিতীয় সিজন নিয়ে, সৌজন্যে হইচই (Hoichoi)। শারীরিক অসুস্থতা কাটিয়ে আবার অভিনয় জগতে ফিরছেন ‘মিঠাই’ নায়িকা। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ বুঝিয়ে দিয়েছিল এক সিজনে গল্প শেষ হওয়ার নয়। সেই মতোই ফিরছে সিজন ২। পাশাপাশি এই সেপ্টেম্বর অক্টোবরেই আরও একগুচ্ছ সিরিজ উপহার দিচ্ছে হইচই ওটিটি প্ল্যাটফর্ম। শেষবারের মতো ফিরছেন বাঙালির ড্রয়িং রুমের প্রিয় চরিত্র ‘ইন্দু’ (Indu Season3)- ‘দেবী’রা।

সিনেমায় ভিন্নধর্মী চরিত্রের তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর ফের OTT সিরিজে ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবারের গল্পের নাম অনুসন্ধান, যেখানে তার দেখা যাবে অভিনেতার সাহেব চট্টোপাধ্যায়কে, পরিচালনায় অদিতি রায় (Aditi Roy)। ইশা সাহা (Isha Saha) অভিনীত জনপ্রিয় চরিত্র ‘ইন্দু’র তৃতীয় তথা শেষ সিজন মুক্তি পাবে অক্টোবরে। এতদিন শুধু শোনা যেত, এবার উৎসবের মরশুমে চোখে দেখা যাবে ‘নিশির ডাক’। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত রহস্য রোমাঞ্চের এই সিরিজে একসঙ্গে থাকবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং সৃজা দত্ত। শোনা যাচ্ছে সৃজিতের দৃশ্যপটে আবার OTT সিরিজে ফেলুদা! পাশাপাশি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) দেখা দেবেন সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘কার্মা কোর্মা’তে। অর্থাৎ বড়পর্দার বড় সিনেমার পাশাপাশি এবার ঘরে বসে চুটিয়ে ওটিটি প্লাটফর্মে ভিন্নধর্মী একগুচ্ছ গল্প দেখার সুযোগ বাঙালির।

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...