Sunday, April 12, 2026

রাজ্যের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা!

Date:

Share post:

শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যদিও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কোনটাই কমবে না। তবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, এদিন দুপুরের পর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে। শনিও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...