Saturday, April 11, 2026

মাদ্রাসা গ্রুপ-ডি চাকরি: ১৫ বছর পরে অবশেষে ২৯৫ পদে নিয়োগ

Date:

Share post:

রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে গ্রুপ-ডি নিয়োগের জটিলতা কাটল। ২৯৫ জনকে নিয়োগ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন (West Bengal Madrasah Service Commission)। আদালতের পর্যবেক্ষণের পাশাপাশি, এক প্রেস বিবৃতি দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হল, পুরো প্রক্রিয়াটিই হয়েছে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে।

২০১০ সালে রাজ্যের মাদ্রাসাগুলির গ্রুপ-ডি (Group-D) পদে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রাথমিক লিখিত পরীক্ষাও হয়েছিল। কিন্তু আইনগত জটিলতাসহ একাধিক কারণে নিয়োগ প্রক্রিয়া প্রায় ১৫ বছর ধরে আটকে ছিল। অবশেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফের লিখিত পরীক্ষা হয়। এতে ৭৩,৯৭৮ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় সফলদের পরে ইন্টারভিউ নেওয়া হয় এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ডিএলএড নিয়োগ জটিলতা: ছয় সপ্তাহে প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপই সঠিক নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও রায়ে উল্লেখ করেছে যে পুরো প্রক্রিয়া আইনসম্মত ও যথাযথ। এবার সেই মেধা তালিকা অনুযায়ী ২৯৫টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে।

Related articles

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...