Friday, June 12, 2026

থামছে না ভারত-পাক ম্যাচ বিরোধিতার বিক্ষোভ, বিবেক কি মরে গেছে? তোপ আপের 

Date:

Share post:

মহারণ শুরু হতে মেরেকেটে ২৪ ঘণ্টা মতো বাকি, এখনও থামছে না এশিয়া কাপে (Asia Cup 2025- India vs Pakistan match) ভারত-পাক ম্যাচ বিরোধিতার বিক্ষোভ। প্রথমে পহেলগাম হামলা ও তারপর অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে ভারতীয় সেনার প্রত্যুত্তরের পর এই প্রথমবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। খেলোয়াড়দের মধ্যে ফুরফুরে আমেজ থাকলেও মাঠের বাইরে উন্মাদনার পরিবর্তে, বিক্ষোভ-বিদ্বেষ প্রতিরোধ জারি ভারতের বিভিন্ন প্রান্তে। এবার একযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির বিরুদ্ধে সুর চড়ালো আম আদমি পার্টি। নিশানায় বাদ গেল না কেন্দ্রীয় সরকারও।

এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, সবুজ ঘাসে যখনই ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাট বলের লড়াই হয়েছে তখনই ১৪০ কোটি এক সুরে সুর মিলিয়ে সমর্থন করেছেন দেশকে। প্রতিক্ষেত্রেই একটাই স্লোগান ধ্বনিত হয়েছে, “পাকিস্তানকে হারাতেই হবে”। এবারও সেই মেজাজ একেবারে নেই বলা ভুল, কিন্তু সমস্যা হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষেরা সাম্প্রতিক কালের দু’দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির পর কিছুটা দ্বিধা বিভক্ত এই হাইভোল্টেজ ম্যাচ হওয়া নিয়ে। গত ২২ এপ্রিল কাশ্মীরে যেভাবে ধর্ম দেখে ছাব্বিশ জনকে নৃশংসভাবে খুন করেছে পাক মদতকারী জঙ্গি দল তারপর প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। ভারতের তরফে সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে ঠিকই কিন্তু তাই বলে কখনই। এই আবহে ভারত পাকিস্তানের ২২ জন প্লেয়ার মাঠে একে অন্যের সঙ্গে হ্যান্ডশেক করবেন, স্পোর্টিং স্পিরিটকে মাথায় রেখে খেলার মাঝে টুকরো উপলব্ধি বা দৃশ্য অনুভূত হবে এখানেই আপত্তি দেশের একটা বড় সংখ্যার মানুষের। পহেলগামে নিহতদের পরিবারের কেউই চাইছেন না এই খেলা হোক। এই নিয়ে মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এবার সরাসরি বিসিসিআই (BCCI ) এবং আইসিসিকে নিশানা করল আম আদমি পার্টি। আপ দিল্লির সভাপতি সৌরভ ভরদ্বাজ (Saurav Bharadwaj) বলেন, “২৬ জন মহিলার সিঁদুর মুছে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা তাঁদের খুন করেছে। পাকিস্তানি ক্রিকেটাররা আমাদের বোনদের সম্পর্কে অবমাননাকর পোস্ট করেছে… আমাদের দল কীভাবে এমন লোকদের সাথে ক্রিকেট খেলতে পারে? সরকার কীভাবে এটা করতে পারে? আমরা বলতাম যে বাণিজ্য এবং সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না, জল এবং সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না, আলোচনা এবং সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না। তাহলে, ক্রিকেট এবং সন্ত্রাসবাদ কীভাবে একসাথে চলতে পারে? আমাদের বিবেক কীভাবে এভাবে মরে যেতে পারে যে আমরা পাকিস্তানিদের সাথে ক্রিকেট খেলতে প্রস্তুত যাতে বিসিসিআই এবং আইসিসি রাজস্ব আয় করতে পারে, যাতে সম্প্রচারকরা কোটি কোটি টাকা আয় করতে পারে? এটা খুবই লজ্জাজনক।”

চলতি বছরে এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। রবিবাসরীয় হাই ভোল্টেজ ম্যাচে রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে নাকি শেষমেষ চিরকালীন খেলার আবেগে ভাসবেন দুই দেশের সমর্থকরা, এখন সেটাই দেখার।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...