Friday, June 12, 2026

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের ঘটনায় ত্রিকোণ প্রেমের তত্ত্ব!

Date:

Share post:

ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হতে হল একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে (Manojit Yadav)! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বচসার জেরে পড়ুয়া খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিং (Rana Singh) গ্রেফতার হতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ যাদব ও রানা সিং একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। সেখানেই এক কিশোরীকে ভালো লেগে যায় দুজনের। এখান থেকেই শুরু হয় যত সমস্যা। সূত্রের খবর রানা তাঁর বান্ধবীর সঙ্গে মনোজিতের পরিচয় করানোর পর থেকেই নাকি আলমবাজারের পড়ুয়া নানাভাবে উত্তপ্ত করা শুরু করেন ওই মেয়েটিকে। মনোজিতের এই ধরনের ব্যবহার কোনওভাবেই মেনে নিতে পারেননি রানা। আর এই নিয়েই মেট্রোর মধ্যে প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তারপর সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন রানা। পরিবার নিয়ে পালানোর সময় শুক্রবার রাতেই হাওড়া স্টেশনে ধরা পড়েন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ত্রিকোণ প্রেম এবং সেখান থেকে তৈরি হওয়া আক্রোশের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...