Friday, June 12, 2026

মাথার দাম ছিল ১ কোটি! আত্মসমর্পণ কিষেণজির স্ত্রী সুজাতার

Date:

Share post:

মাথার দাম ছিল ১ কোটি টাকা। সম্পর্কে মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির (Kisenji) স্ত্রী। তেলেঙ্গানা পুলিশের (Police) কাছে আত্মসমর্পণ সুজাতার। তার সঙ্গে আরও তিন মহিলা মাওবাদীও আত্মসমর্পণ করেন। চারদশক ধরে লড়াই শেষে অবশেষে আত্মসমর্পণ করলেন সুজাতা (Sujata)।

গাদওয়াল অঞ্চলের বাসিন্দা সুজাতা খুব অল্প বয়সেই বিপ্লবের পথ নেন। তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাত ধরেই মাওবাদীদের সঙ্গে যোগাযোগ সুজাতার। ১৯৮৪ সালে প্রবীণ মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে বিয়ে করেন সুজাতা (Sujata)। দলে ক্রমশই প্রভাবশালী হয়ে ওঠেন কিষেণজির স্ত্রী। ২০১১ সালে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে কিষেণজির মৃত্যুর পর দলে তাঁর প্রভাব বৃদ্ধি পায়। অত্যাধুনিক একে–৪৭ হাতে সক্রিয় ছিলেন সুজাতা। তাঁর বিরুদ্ধে মোট ১০৬টি মামলা রয়েছে। তিনিই মাওবাদী আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম মুখ।

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। সুজতার মতো নেত্রীর আত্মসমর্পণ বড় সাফল্য। এর জেরে মাওবাদী কার্যকলাপ বড় ধাক্কা খাবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...