Saturday, April 11, 2026

ছাত্রী মৃত্যুর পর নড়ে বসল যাদবপুর প্রশাসন: তবুও সিসিটিভি বসার সিদ্ধান্ত অন্ধকারে

Date:

Share post:

ফি বছর নিয়ম করে পড়ুয়ার মৃত্যু। একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কখনও জনপ্রতিনিধিদের হেনস্থা। অবশেষে চাপের মুখে ক্যাম্পাসে বহিরাগত (outsider) প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা জারি যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। যদিও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন – সিসিটিভি (CCTV) নজরদারি নিয়ে এখনও কোনও উত্তর দিতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সবদিক থেকেই আবার যাদবপুরের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে নির্দেশিকা প্রকাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (ID card) ছাড়া কেউ ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারবেন না। সন্ধ্যা ৭:০০টা থেকে সকাল ৭:০০ টা পর্যন্ত বিশেষত, বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে ঢুকতে গেলে আই কার্ড (ID card) দেখানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে প্রাতঃভ্রমণকারী বা সান্ধ্য ভ্রমণকারীদের প্রবেশের জারি হল নিষেধাজ্ঞা।

বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে গেলে রেজিস্টারে নাম নথিবদ্ধ করতে হবে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এবং তার প্রমাণও দাখিল করতে হবে। এর পাশাপাশি ক্যাম্পাসের ভিতরে দুই চাকা, চার চাকা গাড়ির প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্টিকার (sticker) ছাড়া প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: ভাষা সন্ত্রাসের বলি আরও এক বাঙালি! শ্রমিক হত্যায় সরব তৃণমূল

তবে এত কিছুর পরেও আদতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এত বড় ক্যাম্পাসে নজরদারির জন্য যে সিসিটিভির (CCTV) প্রয়োজন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত শুক্রবারে নিতে পারল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...