Saturday, April 11, 2026

কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস: শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সাহিত্য সমাজের দর্পণ। বাংলার একটা বড় অংশ, তথা রাঢ় এলাকার দীর্ঘ সমাজ জীবনকে নিজের লেখনির মধ্যে দিয়ে ছবির মতো স্পষ্ট করে গিয়েছেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (Tarashankar Bandyopadhyay)। ১৪ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ দিবস। বীরভূম-বর্ধমান অঞ্চলের মাটি ও মানুষ, স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন পেশার মানুষের জীবনধারণ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক বৈষম্য ও বিদ্রোহ, দ্বন্দ্ব ইত্যাদি ছিল তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু। বীরভূমের আর পাঁচটি সতীপীঠের মতোই একটি তীর্থস্থান তারাশঙ্করের জন্মভিটে।

সেই কথা সাহিত্যিকের প্রয়াণ দিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর রচিত ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘ধাত্রীদেবতা’, ‘গণদেবতা’, সহ অসংখ্য উপন্যাস ও অন্যান্য রচনা বাংলা সাহিত্যের চিরকালীন সম্পদ।

আরও পড়ুন: আরজি করের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রেমিক!

সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্যোগের কথা স্মরণ করিয়ে  থেকে শুরু করে ময়ূরাক্ষী নদীর ওপর ‘তারাশঙ্কর সেতু’, তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার সাহিত্য জীবন’-মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, ২০১১ সালের পরে তাঁকে সম্মান জানিয়ে লাভপুরে (Lavpur) তাঁর জন্মভিটের ঐতিহ্যসম্মত সংস্কার এর পুনঃপ্রকাশ সহ অনেককিছুই করা হয়েছে।

Related articles

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...