Friday, May 22, 2026

রক্তবীজ-২ প্রোমোশনের আগে ইডির নোটিশ! সোমে তলব মিমিকে

Date:

Share post:

টলিউড তারকা অঙ্কুশ হাজরাকে নোটিশ পাঠানোর পরে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ রাজ্যের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বাংলার তারকাদের একের পর এক নোটিশের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তবে প্রথমে অঙ্কুশ ও তারপর মিমি। দুজনেই আসন্ন ছবি রক্তবীজ-২-এর (Raktabeej-2) শিল্পী। তাই ছবি মুক্তির আগে প্রোমোশনের অঙ্ক তলবের সঙ্গে কতটা জড়িত, রসিকতা রাজনৈতিক মহলে।

একটি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় সম্প্রতি ইডি তলব করেছিল অঙ্কুশকে (Ankush Hajra)। এবার ইডি-র দিল্লির অফিসে তলব করা হল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। সেই সঙ্গে তলব করা হয়েছে বলিউডের অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও (Urvashi Rautela)। ইতিমধ্যেই এই মামলায় বলিউডের প্রায় ৩০ জন অভিনেতা, অভিনেত্রীকে তলব করা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন মিমি। সোমবার তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ডাকা হয়েছে ঊর্বশীকে।

আরও পড়ুন: ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

প্রাক্তন তৃণমূল সাংসদকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও ছবির প্রোমোশন নিয়ে একটি সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আইন আইনের পথে চলবে। নোটিশ নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ-২ ছবির প্রমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...