Friday, June 12, 2026

সূর্য-সলমনের সৌজন্য উধাও, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাট

Date:

Share post:

পহেলগাঁও-র জঙ্গি হামলার ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হল ভারত এবং পাকিস্তান। মাঠেও তার প্রভাব পড়েছে। নিয়মমাফিক টস করতে নামেন দুই অধিনায়ক। মাঠের বাইরে তিক্ততার আঁচ পড়ল খেলাতেও। টসের সময় দুই অধিনায়ক একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময়ও করলেন না।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। কিন্তু টস হয়ে যাওয়ার পর প্রথা মেনে তাঁরা করমর্দন করেননি। একে অপরকে ম্যাচের জন্য শুভেচ্ছাও জানাননি। এমন ঘটনা আগে কখনও হয়নি।

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে ভারত এবং পাকিস্তানের অধিনায়ক পাশাপাশি বসেননি। সূর্য এবং সলমনের মাঝে বসেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শনিবার পর্যন্ত দু’দলই দু’দলকে এড়িয়ে চলেছে। এক মাঠে এক সঙ্গে অনুশীলন করলেও সাধারণ সৌজন্য বিনিময় করেননি দু’দলের ক্রিকেটারদের।

আরও পড়ুন: “সিএবিতে বিরোধী নেই”, সভাপতি পদ নিশ্চিত করেই বড় বার্তা দিলেন সৌরভ

এদিকে, ম্যাচ শুরুর শুরুর আগে জাতীয় সঙ্গীত বিভ্রাট। দুবাই স্টেডিয়ামের ভুল করে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে জনপ্রিয় গান জালেবি বেবি গান বেজে উঠল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাউন্ড স্টিটেমের ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...