Wednesday, June 17, 2026

বিশ্ব বক্সিংয়ে সোনা ভারতের, হোমগার্ডের মেয়ে গর্বিত করলেন দেশকে

Date:

Share post:

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championships 2025) সোনা জিতলেন ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া (Jaismine Lamboria )। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের সেরমেটা জুলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে সোনা জিতলেন জেসমিন।

গত প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ীর বিরুদ্ধে জেসমিনের পক্ষে ফল ৩০-২৭, ২৯-২৮, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮। ভারতীয় বক্সার ফাইনালের শুরুটা করেছিলেন আক্রমণাত্মকভাবে। কিন্তু দর্শক সমর্থন ছিল তাঁর প্রতিপক্ষের সঙ্গেই। কিন্তু উচ্চতাকে কাজে লাগান ভারতী মহিলা বক্সার। পোলিশ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সোনা জিতে নিলেন হরিয়ানার বক্সার।জেসমিন শেষ চারের লড়াইয়ে ভেনেজুয়েলার ক্যারোলিনা আলকালাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিলেন।

জেসমিনের জন্ম হরিয়ানাতে। তাঁর বাবা জয়বীর লাম্বোরিয়া চুক্তিভিত্তিক হোম গার্ডের কাজ করেন। মা যোগিন্দর কৌর গৃহবধূ। তাঁর ছোট বোন ফিজিওথেরাপিস্ট।২০২২ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন এই ভারতীয় কন্যা। সে সময়ে লাইট ওয়েট ক্যাটাগরিতে পদক জিতলেও এ বার ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন।

সোনা জয়ের পর উচ্ছ্বসিত জেসমিন বলেছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভীষণ ভাল লাগছে। প্যারিস অলিম্পিক্সে হারের পর প্রচুর পরিশ্রম করেছি। নিজেকে সব দিক থেকে উন্নত করার চেষ্টা করেছি, ভুল শুধরে নেওয়ার জন্য।  এই জয় তারই ফল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’’

আরও পড়ুন :মনঃসংযোগ ধরে রাখাই চ্যালেঞ্জ, কেমন হবে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ?

৮০ কেজি হেভিওয়েট বিভাগের ফাইনালে পরাজিত হয়ে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নূপুর শেওরানকে।

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...