Sunday, March 22, 2026

রণবীর ‘প্লে-বয়’! বিশ্বাস করেন না মা নীতু, সত্যি ফাঁস দীপিকার 

Date:

Share post:

বলিউড অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) জীবনে একাধিক নারীর আগমনের কথা গোটা বলিউড জানে। কিন্তু মায়ের মন তা মানতে চাইনি। তাই পুত্রবধূ হিসেবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) পছন্দ হলেও ছেলেকে অবিশ্বাস করেননি ঋষি-পত্নী নীতু কাপুর (Neetu Kapoor)। সত্যিটা জানিয়ে দেন বলিউডের পদ্মাবতী নিজেই। আজও চর্চায় YJHD জুটি।

কাপুর পরিবারে অভিনেতাদের একাধিক নারীসঙ্গ চিরকালই টিনসেল টাউনের চর্চায় থেকেছে। দাদু রাজ কাপুর (Raj Kapoor) থেকে নাতি রণবীর কাপুর- ব্যক্তিগত জীবনে বারবার বিতর্ক এসে জড়ো হয়েছে RK-দের। শোনা যায়, শ্বশুরবাড়ির মর্যাদা রক্ষা করতে গিয়ে নাকি অভিনয় ছেড়ে ‘হাউজ ওয়াইফ’ হয়ে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল নীতু কাপুরকে। যদিও ঋষি পুত্র অবশ্য স্বামী হিসেবে সে রকম কোনও শর্ত চাপিয়ে দেননি আলিয়ার (Alia Bhatt) উপরে। বরং কন্যা রাহা (Raha Kapoor) জীবনে আসার পর থেকে বদলে গেছেন বলিউডের ‘ক্যাসানোভা’ ম্যান। কিন্তু কথায় আছে অতীত কখনও পিছু ছাড়ে না। তাই ফের স্যোশাল মিডিয়ার চর্চায় রণবীর- দীপিকা জুটির ভাঙ্গনের কথা। প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফকরি, শেষমেশ আলিয়াতে থিতু হয়েছেন ‘সাওয়ারিয়া’ নায়ক। যদিও পুত্রবধূ হিসেবে নীতুর বরাবরের পছন্দ ছিলেন দীপিকা। তা সত্ত্বেও ছেলের ‘প্লে-বয়’ ইমেজের সত্যিটা তিনি মেনে নিতে অস্বীকার করেন। একটি সাক্ষাৎকারে ‘পাঠান’ গার্ল নিজেই জানিয়েছিলেন সে কথা। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর অভিনেত্রী বলেছিলেন, সেই সময় সম্পর্কে ঋষি পুত্র নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটে, তাঁকে ঠকিয়ে ছিলেন। দীপিকার এই কথাকে বিশ্বাস করেননি রণবীরের মা। উল্টে নায়িকার ঘরে দোষ চাপিয়ে তিনি স্পষ্ট বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, ও দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি।

এখন অবশ্য সবটাই অতীত। রণবীর এবং দীপিকা দুজনের নিজেদের ব্যক্তিগত জীবনে যথেষ্ট সুখী। ক্যারিয়ার এবং দাম্পত্য চুটিয়ে সামলাচ্ছেন দুই তারকা। তবু অনুরাগীদের নস্টালজিয়ার মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ জুটির কথা। হয়তো অলক্ষ্যে হাসেন দুজনেই, আসলে কিছু গল্প অসমাপ্তই ভালো।

Related articles

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...