Friday, June 12, 2026

বনগাঁয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত দেড়শো অবসরপ্রাপ্ত শিক্ষক 

Date:

Share post:

রবিবার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় শিক্ষক দিবস ২০২৫ ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপিত হল বনগাঁ পৌরসভার নীল দর্পণ প্রেক্ষাগৃহে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জী, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ, জেলা সভাপতি সুমন মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক ভাস্কর কুণ্ডু, সম্পাদক শ্যামপ্রসাদ দাস, মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সনৎ মল্লিক-সহ জেলার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।

এই উপলক্ষে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মঞ্চে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘রক্তকরবী’, যা দর্শকদের মন কেড়ে নেয়। শিক্ষক দিবসের আবহে বনগাঁয় আয়োজিত এই অনুষ্ঠান শুধু শিক্ষকদের অবদানকে কুর্নিশ জানাল না, সাহিত্য ও সংস্কৃতির আবহেও ভরিয়ে তুলল শহরকে।

আরও পড়ুন – পাকিস্তানকে দুরমুশ করে সুপার ফোরে ভারত, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...