পুজোর আগেই দাদাগিরি, জামাকাপড়ের ব্র্যান্ড নিয়ে আসছেন সৌরভ

Date:

Share post:

রবিবারই সিএবি সভাপতির পদ নিশ্চিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার আবারও চমক দিতে চলেছেন মহারাজ। পুজোর আগেই পথ চলা শুরু করছে সৌরভের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সৌরাগ্য।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন সোমবার বিকেলে। ১৫ সেপ্টেম্বর কলকাতার বুকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই সৌরভের নতুন সংস্থা পথ চলা শুরু করছে। জানা গিয়েছে অনুষ্ঠানে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ।

সৌরভের নামের সঙ্গে মিলিয়েই নতুন ব্র্যান্ডিংয়ের নামকরণ করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাজারে নিয়ে আসছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানা পোশাক।  পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই পোশাক পাওয়া যাবে সৌরাগ্যতে। তবে সৌরভের এই ব্র্যান্ড অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।

আরও পড়ুন :ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়লেন কারা? দেখুন স্কোরশিট

এর আগে সঞ্চালনা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার দাদাগিরির  আরও এক দিগন্ত উন্মোচন হতে চলেছে। খেলা ছাড়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। এখনও বাংলার বুকে তিনিই সেরা বিজ্ঞাপণের মুখ। পুজোর আগেই নতুন চমকে আবারও মাতিয়ে দিতে তৈরি মহারাজ।

spot_img

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...