Friday, May 29, 2026

মুর্শিদাবাদের রানিনগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন ভাইবোনের!

Date:

Share post:

ঘুমঘোরেই দগ্ধ তিন প্রাণ, সাত বছরের শিশুকন্যা-সহ দুই ছেলের মৃত্যুতে দিশেহারা মুর্শিদাবাদের রানিনগরের (Raninagar, Murshidabad) পরিবার। মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে অস্থায়ী ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাইবোন। শনিবার রাতে আচমকা আগুন লেগে সব শেষ (three siblings burnt)। স্থানীয়রা যতক্ষণ ঘটনাস্থলে পৌঁছেছেন ততক্ষণে পুড়ে ছাই ঘরবাড়ি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে তিন নিথর দেহ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিন সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা।

 

Related articles

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...