Wednesday, June 24, 2026

এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়

Date:

Share post:

ছবিটা বদলালো না। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম দফায় বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্য থেকে একটা বড় সংখ্যার পরীক্ষার্থীদের যেমন দেখা গেছিল, সেই একই ছবি এই রবিবারের একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও। অর্থাৎ বাংলার বাইরের পরীক্ষার্থীদেরও চাকরির আশা – ভরসার জায়গা পশ্চিমবঙ্গ। এদিন রাজ্যজুড়ে ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। এই পরীক্ষায় শূন্য পদ ১২ হাজার ৫১৪। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের সেন্টারের দিকে শুরু করেছেন। গত সপ্তাহের মতোই এদিনও কলকাতায় ধরা পরল বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। যাঁরা বলেন, বাংলায় চাকরি নেই তাঁরা আজকের ছবিটা দেখছেন তো?

এসএসসির (SSC) এই দ্বিতীয় দফার পরীক্ষা ত্রুটিহীন করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। কলকাতার সেন্টারগুলির জন্য জন্য ১১টি রুটে প্রশ্নপত্র নিয়ে যাবে ১১টি গাড়ি। প্রতিটি গাড়িতে কলকাতার পুলিশের পদস্থ আধিকারিক থেকে কর্মীসহ মোট সাতজনের টিম থাকছে। সকাল ১০ থেকে সেন্টারে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। ১১:৪৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে। পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...