Saturday, April 11, 2026

উত্তরে অতিভারী বৃষ্টি, বিক্ষিপ্ত বর্ষণেও অস্বস্তি রবিবাসরীয় দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ, বিহার ও সংলগ্ন ঝাড়খন্ড তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও এর সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তনের সরাসরি যোগ না থাকলেও, রবিবারের সকাল থেকে বৃষ্টি ভেজা উত্তরবঙ্গে (North Bengal weather) দুর্যোগের চিহ্ন স্পষ্ট। রবিবার দিনভর বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে দক্ষিণবঙ্গকে।

রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। বেলা গড়াতেই রোদের মাঝে মেঘের দেখা মিলেছে। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই দুপুরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বেড়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে।

Related articles

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...