Saturday, April 11, 2026

সেনা নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ! আদালতে হাজিরা অভিযুক্তদের 

Date:

Share post:

গতকাল ১৪ সেটেম্বর ভারতীয় সেনাবাহিনী ব্যারাকপুর সেনানিবাসের কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে গ্রুপ সি পদের (ট্রেডসম্যান) নিয়োগের পরীক্ষা চলাকালীন কয়েকজন প্রার্থীর কাছে ব্লুটুথ ডিভাইস এবং ইয়ারফোন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসতেই দ্রুত তাদের আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে এই ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর ব্যারাকপুর থানায় ঘটনাটি জানানো হয় এবং এই ধরণের কার্যকলাপে জড়িত ২৩ জন অপরাধীকে, ডিভাইসগুলি সহ, ব্যারাকপুর থানায় হস্তান্তর করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে তারা এই জাতীয় গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করল।

এই ঘটনায় সেনা কর্তৃপক্ষর পরীক্ষা পরিচালনা কমিটির তরফে একটি অভিযোগের ভিত্তিতে, ব্যারাকপুর থানা ৯৯/২০২৫ ২২৩/৩১৮(২)/৩১৮(৩)/৩(৫)/৬১(২) বিএনএস ধারা অপরাধীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। আজ, বৃহস্পতিবার অভিযুক্তদের ব্যারাকপুরের এলডি এসিজেএম আদালতে হাজির করা হয়। তদন্ত চলছে।

আরও পড়ুন – উন্নয়নের ছাপ চাই ভোটবাক্সে: পুরুলিয়া-বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...