Saturday, April 11, 2026

শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর! ইঞ্জিনিয়ার্স ডে-তে ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরলেন মানস ভুঁইয়া 

Date:

Share post:

‘ভারতরত্ন’ প্রাপ্ত প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও আধুনিক মাইসোরের জনক মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়ার জন্মদিন উপলক্ষে ১৫ সেপ্টেম্বর সারাদেশে পালিত হল ইঞ্জিনিয়ার্স ডে। রাজ্যে এই বিশেষ দিনে জগদ্বিখ্যাত ইঞ্জিনিয়ারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্য ইঞ্জিনিয়ারদেরও কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন— “স্যার এম বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকীতে তাঁর অসাধারণ অবদানের কথা মনে করে এই ইঞ্জিনিয়ার্স ডে-তে সকল ইঞ্জিনিয়ারকে দূরদর্শিতা ও নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানাই। আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য গর্বিত।”

কলকাতার নজরুল মঞ্চ থেকেও এদিন মুখ্যমন্ত্রীর আমলে ইঞ্জিনিয়ারদের সাফল্য ও কাজের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, “১৯৭৩-৭৪ সালে আমি লড়াই করেছিলাম ইঞ্জিনিয়ারদের মর্যাদার জন্য। ৪০ দিন স্ট্রাইক করেছিলাম। আজ ইঞ্জিনিয়ার দফতরের গুরুত্ব বেড়েছে। পিএইচই, পিডব্লুডি—সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।”

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মানস ভুঁইয়া আরও বলেন, “২০১৫ থেকে সেচ দফতরে কেন্দ্র টাকা দেয়নি। তবুও আমার দফতরের ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করছেন, তা বলার অপেক্ষা রাখে না।” বিশ্বেশ্বরায়ার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রাজ্যের ইঞ্জিনিয়ারদের কাজের স্বীকৃতি—দু’য়ের মিলিত আবহে পালিত হল এ বছরের ইঞ্জিনিয়ার্স ডে।

আরও পড়ুন –

Related articles

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...