Sunday, June 14, 2026

যাদবপুর-আরজি কর ইস্যুতে কেন নীরব অভয়ার বাবা-মা? প্রশ্ন কুণালের

Date:

Share post:

অভয়া-কাণ্ড, যাদবপুরের ছাত্রী মৃত্যু ও সম্প্রতি ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় আন্দোলনকারীদের একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোমবার হাওড়া পুরসভার টাউন হলে ‘তৃণ-অঙ্কুর’ আয়োজিত এক বিতর্কসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভয়ার মৃত্যুর পর যারা রাত জেগে আন্দোলন করেছিলেন, তারা এখন কোথায়? আরজি করে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী খুন হলেন, এক ছাত্র গ্রেফতার হলেন। যাদবপুরের মেধাবী ছাত্রীর মৃত্যুতেও খুনের অভিযোগ দায়ের হয়েছে। এখন তো সেই বিপ্লবীরা কোথাও দেখা যাচ্ছে না। কেউ সিনেমার প্রচারে, কেউ কাশের বনে ঘুরে বেড়াচ্ছেন।” কুণাল কটাক্ষ করে আরও বলেন, “অভয়ার বাবা-মাকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে অতিথি শিল্পী করে তোলা হয়েছিল। কিন্তু আজ তাঁদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা কারও মনে হচ্ছে না?”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তাঁর কথায়, “ভোট এলেই প্রধানমন্ত্রী নানা ছুতোয় বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন। কখনও রাজনৈতিক, কখনও প্রশাসনিক বক্তৃতা দেন। কিন্তু এর কোনও প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছেন।”

কুণাল অভিযোগ তোলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষকে বারবার হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, “এই রাজ্যের ২২ লক্ষ মানুষ চাকরির জন্য বাইরে থাকেন। আবার অন্য রাজ্যের দেড় কোটি মানুষ এখানে থাকেন। আমরা মিলেমিশে থাকলেও বাংলাভাষীরা অন্য রাজ্যে গেলে বিজেপির শাসনে তাঁদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই।” ‘তৃণ-অঙ্কুর’-এর এই বিতর্কসভায় এদিন বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – নারী শক্তিকে সম্মান! ফুলবাগানে সর্বজনীন দুর্গোৎসবের দায়িত্বে মহিলারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...