Sunday, June 14, 2026

নারী শক্তিকে সম্মান! ফুলবাগানে সর্বজনীন দুর্গোৎসবের দায়িত্বে মহিলারা

Date:

Share post:

নারী শক্তির জাগরণকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিল সিটিজেনস ফোরাম সর্বজনীন দুর্গোৎসব (ফুলবাগান)। এবারের পুজোর দায়িত্ব প্রথমবারের মতো মহিলা পরিচালিত কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই অঞ্চলের মহিলাদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। ১৮ থেকে ৮০ বছর—সব বয়সের মানুষই এই কর্মসূচির অংশ হলেন।

পিতৃপক্ষের বিশেষ তিথিতে কলস পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হয় রক্তদান শিবির। নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা প্রদান করা হয় প্রাক্তন জাতীয় ফুটবল দলের অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সহসচিব তথা দেশের প্রথম মহিলা ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জিকে।

এছাড়া এদিন অঞ্চলের ১৪ জন মাকে ‘মাতৃত্ব সম্মান’ প্রদান করেন প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা, এমএলএ তথা মেয়র মেম্বার ইন কাউন্সিল দেবাশীষ কুমার এবং লায়ন্স ক্লাব কলকাতার চেয়ারম্যান প্রদীপ নাইয়ার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত রামকৃষ্ণ বেলুড় মঠে অনুষ্ঠিতব্য মা দুর্গা, মা কালী ও মা সরস্বতীর পুজোর অঙ্গসজ্জা প্রদান। এই উপলক্ষে উপস্থিত ছিলেন বেলুড় মঠ মিশনের মহারাজ রামো প্রভানন্দ জি। তিনি স্বামী বিবেকানন্দের দুর্গাপুজো ও ১১ সেপ্টেম্বরের শিকাগো বক্তৃতার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, এমএলএ সুপ্তি পান্ডে, এমএলএ বিবেক গুপ্ত, মেয়র মেম্বার ইন কাউন্সিল সুশান্ত ঘোষ (বাবাই), বোরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত দত্ত প্রমুখ। এই অনন্য আয়োজন প্রমাণ করল, উৎসবের আবহেই সমাজে নারী শক্তির সম্মান ও স্বীকৃতির সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন – আরও একটি উডবার্ন ওয়ার্ড পাচ্ছে SSKM, মঙ্গলে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...