Sunday, June 14, 2026

রানের রাজা ইংল্যান্ড, তিন ফর্ম্যাটেই সর্বোচ্চ স্কোরে ইংরেজদের নজরকাড়া রেকর্ড

Date:

Share post:

কথায় আছে খেলার জন্ম বিলেতে। বিশ্বকাপ জেতার নিরিখে অস্ট্রেলিয়া এগিয়ে থাকতে পারে। কিন্তু তিন ফর্ম্যাটে সর্বোচ্চ রানের নিরিখে রেকর্ড কিন্ত ইংল্যান্ডের (England) দখলেই।

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’উইকেটে ৩০৪ রান তোলে, তা পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ স্কোর। শীর্ষে আছে জিম্বাবোয়ে (৩৪৪ রান)। দ্বিতীয় স্থানে আছে নেপাল (৩১৪ রান)। স্বভাবতই টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান করল ইংল্যান্ড। কিন্তু এই দুই দেশ আইসিসির স্থায়ী সদস্য নয়। এমনকি তারা আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে করেওনি এই রান। কিন্তু ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রান করেছে। যারা স্থায়ী সদস্য আইসিসির।

৩০৪ রানের মধ্যে ইংল্যান্ডের ২২৮ রানই এসেছে বাউন্ডারিতে। যা পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। মোট ৩০টি চার মেরেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। যা যুগ্মভারে সর্বোচ্চ। মোট বাউন্ডারির সংখ্যা হল ৪৮ ।

এবার আসা যাক টেস্টের কথায়।  ইংল্যান্ড  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে ৯০৩ রান করেছিল। ১৯৩৮ সালে  এই কীর্তি গড়েছিল ইংল্যান্ড। আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে কোনও দেশের এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সেই ম্যাচে ইংল্যান্ডের লেন হাটন ৩৬৪ রান করেছিলেন।

আরও পড়ুন: জয়ের পরই সূর্যের গলায় প্রতিবাদের সুর, বোর্ডের নীতি নিয়ে কী বললেন?

এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের আছে সর্বোচ্চ ৪৮১ রান। ২০১৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করেছিল। আইসিসির স্থায়ী সদস্যদের বিরুদ্ধে  এটাই কোনও দলের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...