Friday, June 12, 2026

১০ বছরে কমেছে ৩ কিমি! গঙ্গোত্রীর দৈর্ঘ্য নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Date:

Share post:

কমে যাচ্ছে গঙ্গোত্রী হিমবাহর (Gangotri Glacier) দৈর্ঘ্য। ভারতের সবচেয়ে দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদ এবং হাইড্রোলজিস্টরা। বছরে গড়ে ৩০০ মিটার করে কমে যাচ্ছে গঙ্গা নদীর উৎস। অর্থাৎ গত ১০ বছরে গঙ্গার উৎস হিসেবে পরিচিত এই হিমবাহর দৈর্ঘ্য কমেছে কমপক্ষে তিন কিলোমিটার। গঙ্গোত্রী হিমবাহটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। এই হিমবাহ ভাগীরথী নদীর উৎস, যা পরবর্তীতে দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গার জন্ম হয়।

ভূতত্ত্ববিদ এবং হাইড্রোলজিস্টদের মতে, গঙ্গোত্রী হিমবাহর (Gangotri Glacier) দৈর্ঘ্য কমে যাওয়ার সঙ্গে গঙ্গার স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। গঙ্গা নদী যদি অস্তিত্বের সঙ্কটে পড়ে, তবে উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি এবং গঙ্গার জলে পুষ্ট দেশের জনবসতির ৭০ শতাংশের ভবিষ্যৎ নিয়েই টানাটানি পড়বে। বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়াল সিস্টেম।

হিমা‍লয়ের দক্ষিণ ঢালে আবহাওয়া ও ভূপ্রকৃতির বিন্যাসেও বড় পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের তৈরি হাই রেজোলিউশন স্পেশাল প্রসেস ইন হাইড্রোলজি মডেল এই বিষয় নিশ্চিত করেছে। আইআইটি ইন্দোরের গ্লেসিও–হাইড্রো ক্লাইম্যাটিক ল্যাবের গবেষকরা ৪০ বছরের তথ্য সংগ্রহ করে তৈরি করেছেন মডেলটি।

আরও পড়ুন-ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষই: রায় সুপ্রিম কোর্টের

এই হিমবাহটি গঙ্গোত্রী জাতীয় উদ্যানের ভঙ্গুর বাস্তুতন্ত্রকেও সাহায্য করে, যা উচ্চ-সংরক্ষিত অঞ্চল। এটি স্নো লেপার্ড, হিমালয়ের নীল ভেড়া (ভারাল) এবং উত্তরাখণ্ডের পাখি হিমালয়া মোনাল-সহ বিরল প্রজাতির আশ্রয়স্থল।

পরিবেশবিজ্ঞানীরা জানাচ্ছেন, জুন থেকে সেপ্টেম্বর, এর মধ্যে দেশে ৮০ শতাংশ বৃষ্টি হয়। কিন্তু গঙ্গোত্রী এবং অন্য হিমবাহগুলো এত বেশি পরিমাণে গলে যাচ্ছে যে, তার কোনও আগাম হিসেব সম্ভব নয়। সেই কারণে যথেষ্ট চিন্তায় বিজ্ঞানীরা।

হিমবাহের ক্ষয়ক্ষতি কমাতে সরকার National Action Plan on Climate Change এবং National Mission for Sustaining the Himalayan Ecosystem -এর মতো কর্মসূচি শুরু করেছে। তারপরেও এখনও কোনও উন্নতি নেই ক্রমশ কমেই চলেছে গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য।

_

_

_

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...