Friday, June 12, 2026

ভারতের বিরুদ্ধে প্রতিবাদ! পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাকিস্তান অধিনায়কের

Date:

Share post:

একজন অধিনায়ক দেশকে জিতিয়ে প্রতিবাদে সবর হলেন, অন্য অধিনায়ক পালিয়ে গেলেন। রবিবার এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেললেন সূর্য (Surya Kumar Yadav), সেইসঙ্গে পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ করলেন। পাক অধিনায়ক সমলন আঘা (Agha Salman) ব্যাট হাতেও ফ্লপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে কার্যত পালিয়ে গেলেন।

টসের সময় প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি । ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটে ফিরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়।

ভারতের বিরুদ্ধে রাগ দেখাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠাই বয়কট করলেন পাকিস্তান অধিনায়ক। রবিবার সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর ম্যাচের সেরা ক্রিকেটার কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পরেই সরাসরি ডেকে নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ম্যাচের পর জয়ী এবং পরাজিত অধিনায়কের কথা বলাই রীতি। সাধারণত পরাজিত দলের অধিনায়কই আগে আসেন। আশেপাশে কোথাও দেখাও যায়নি সলমনকে। পাক অধিনায়ককে বক্তব্য পেশ করার জন্য ডাকাও হয়নি।

কেন এমন হল? সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, “প্রতিপক্ষ দলের আচরণে আমরা হতাশ। আমরা চেয়েছিলাম প্রতিপক্ষ দলের সঙ্গে হাত মেলাতে। সেটা হয়নি। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে সলমন আসেনি। এই ম্যাচে আমাদের পারফরম্যান্সও খুবই হতাশাজনক ছিল।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...