Friday, June 12, 2026

প্রচারে আসতেই নাটক! সুকান্তকে তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানানোর সময় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন নাটক। সুকান্তর দাবি, তাঁকে নাকি বিমানবন্দরে কনভয়সহ ঢুকতে দেওয়া হয়নি, অথচ রাজ্যের মন্ত্রী সুজিত বসু ঢুকে গিয়েছেন। কিন্তু এই অভিযোগকে তৃণমূল একেবারে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং উলটে বিজেপি নেতাকে কটাক্ষ করে বলেছে, নাটক করে প্রচারে আসতেই এইসব গল্প ফাঁদছেন।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “সত্যিটা হল, সুজিত বসুসহ সকলেই গাড়ি বাইরে রেখেই ভিতরে ঢুকেছিলেন। কোনও বিশেষ সুবিধা পাননি। সুকান্ত মজুমদার যা বলছেন, সবটাই বানানো। আসলে উনি নজর কাড়তে চাইছেন।”

কুণাল আরও বলেন, “ভিভিআইপি মুভমেন্টে কাকে কোথায় ঢুকতে দেওয়া হবে, তা নির্ধারণ করে এসপিজি। যদি সুকান্তবাবুর গাড়ি আটকে দেওয়া হয়ে থাকে, তার মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাই তাঁকে ঢুকতে চাননি। তাহলে মোদির নিরাপত্তা বলয়ই তাঁকে আটকেছে। সেটা না বলে উনি এখন নাটক করছেন কেন?”

তৃণমূলের মতে, এই নাটক আসলে দলের ভেতরে ‘অস্বস্তি’ ঢাকতেই। কুণালের কথায়, “শমীক ভট্টাচার্য সভাপতি হয়েছেন, দিলীপ ঘোষও বিভিন্নভাবে প্রচারে আছেন। আর সুকান্ত মজুমদার ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। তাই হঠাৎ নাটক সাজিয়ে প্রচারে আসার চেষ্টা করছেন।”

আরও পড়ুন – কার নির্দেশে সূর্যরা হাত মেলালেন না সলমনদের সঙ্গে? নাম শুনলে চমকে যাবেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...