Friday, June 12, 2026

কার নির্দেশে সূর্যরা হাত মেলালেন না সলমনদের সঙ্গে? শাস্তি পাবে ভারত?

Date:

Share post:

ভারত পাকিস্তান ম্যাচ হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি! করমর্দন বিতর্কে উত্তাল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু কার নির্দেশে ভারতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন না?

টসের সময় প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি । ম্যাচ জয়ের পরেও  পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ  আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য ছাত্রদের নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে,  গম্ভীর ক্রিকেটারদের বলেছিলেন সোশাল মিডিয়া থেকে দূরে থাকো। বাইরের কোনও কিছু ভেবো না। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে কী হয়েছে ভুলে যেও না। প্রতিপক্ষের সঙ্গে করমর্দন যেমন করবে না তেমনই বাড়তি গুরুত্ব দেবে না। মাঠে নিজেদের সেরাটা দাও এবং দলকে জেতাও।

আরও পড়ুন: মোহনবাগানের ডেরা থেকে পয়েন্ট পেতে মরিয়া বিদেশিহীন আহাল এফকে

পাকিস্তান দল এই নিয়ে সরকারিভাবে  অভিযোগ জানিয়েছে।  ম্যাচের শেষে অফিশিয়াল এবং বিপক্ষকে ধন্যবাদ জানাতে হবে এটা ক্রিকেটের নিয়ম।  এই বিষয়গুলি কোনও দল যদি পালন না করে তাহলে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.১.১ ধারায় সেটা লেভেল ওয়ান অপরাধ হবে।  ফলে ভারতের শাস্তি হবে কিনা তা নিয়ে চর্চা চলছে

প্রাক্তনীরাও এই বিতর্কে দ্বিধা বিভক্ত। সৈয়দ কিরমানি ভারতীয় দলের নীতিকে সমর্থন করছেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় এই বির্তকে ঢুকতে চাননি। তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...