Thursday, June 11, 2026

মোহনবাগানের ডেরা থেকে পয়েন্ট পেতে মরিয়া বিদেশিহীন আহাল এফকে

Date:

Share post:

দলে কোনও বিদেশি নেই। দেশীয় ফুটবলারদের নিয়েই মঙ্গলবার যুবভারতীতে এসিএল (ACL 2) দুইয়ের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে আহাল এফকে (Ahal FK )।  আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন আগেই কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  ভারতের সেরা ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছেন আহাল এফকে।

ম্যাচের আগের দিন যুবভারতীর মিডিয়া রুমে সাংবাদিক সম্মেলনে আহাল এফকে কোচ এজাজ (Eziz Annamuhammedov) বলেছেন, ” আমরা তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। ওরা শক্তিশালী দল।  আগামী কাল দেখা হবে মাঠে।  আমাদের প্লেয়াররা তৈরি আছেন। আমরা জানি প্রতিপক্ষ দলের ভাল বিদেশি আছে। আমরা রনকৌশল নেব সেই অনুসারে। ‘

দলে কেন কোনও বিদেশি ফুটবলার নেই, এই প্রসঙ্গে আহাল এফকের কোচ বলেন, আমাদের লক্ষ দেশের নতুন ফুটবলারদের তুলে আনা। তাই আমরা বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করি না।আমাদের জাতীয় দলে অনুর্ধ ২৩ দলের একাধিক ফুটবলার আছে। জাতীয় দলের ২ জন ফুটবলার আছে।”

প্রতিপক্ষ দলে সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক  করেই এসেছে আহাল এফকে।  মোহনবাগানের ঘরের মাঠে খেলা নিয়ে আহাল এফকে কোচ বলেন, “আমরা জানি মোহনবাগানের অনেক সমর্থক আছেন। এটা আমাদের কাছে নতুন নয়। প্রতিপক্ষ দলের সমর্থকদের সামনে খেলাটা চ্যালেঞ্জ এর।

আরও পড়ুন :এশিয়া সেরার মঞ্চে প্রমাণ করাই লক্ষ্য, মোলিনার তাস কোন বিদেশিরা?

দলের ফুটবলার এলমান (Elman Tagayev) বলেন,  আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আমার সতীর্থরা তৈরি আছেন। মোহনবাগান কঠিন দল। এই দলটি ভারতের সেরা দল আমরা এই দলটির বিরুদ্ধে সর্বোচ্চ পয়েন্ট তুলতে চাই।  আমাদের দেশে একটা শিবির হয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ঘরোয়া দলের বিরুদ্ধে। আমরা ভিডিও দেখেছি মোহনবাগান দলের। আমরা দুই মাস আগে প্রস্তুতি শুরু করেছি। এখানকার আবহাওয়া কলকাতার মতো গরম আছে। আদ্রতা বেশি।  ওয়েদার ও গ্রাউন্ড খুব ভালো।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...