Friday, June 12, 2026

আজব দাবি বঙ্গ বিজেপির! অনুদান নিলে পুজো প্যান্ডেলে মোদির ছবি বাধ্যতামূলক

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এবার হাঁটল বঙ্গ বিজেপি। কয়েকটি পুজোতে দেওয়া হবে অনুদান। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে গঠন করা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন ক্লাব ঠিক কত টাকা পাবে। কিন্তু এখানেই চমক! টাকা দেওয়ার ক্ষেত্রে রয়েছে শর্ত। টাকা নিলে ক্লাবগুলোকে মণ্ডপের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

পুজো মণ্ডপে মোদির ছবি রাখার নিদান দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সমালোচনা ফিকে হওয়ার আগেই শিরোনামে উঠে এল বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই কলকাতার কিছু ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু শর্ত একটাই, প্যান্ডেলের বাইরে রাখতে হবে মোদির ছবি। এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

আরও পড়ুন: এলেন, দেখলেন, চলে গেলেন: বাংলার ভাঁড়ারে এবারও শূন্য ভরলেন প্রধানমন্ত্রী

বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে ক্লাবগুলোকে পুজোর অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই বাংলার মানুষের মন জয় করতে বিজেপির অনুদান দেওয়ার ভাবনাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এভাবে দুর্গাপুজোকে রাজনীতির অংশ করে ফেলাকে মোটেই ভাল চোখে দেখছে না নেটিজেনরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...