Friday, June 12, 2026

তন্ত্রসাধনায় নরবলি ঘটনায় ফাঁসির সাজা বাতিল করে বেকসুর খালাস হাইকোর্টের

Date:

Share post:

তন্ত্রসাধনায় নরবলির (human-sacrifice) অভিযোগে ফাঁসির সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত সূত্রে খবর, প্রায় সাত বছর আগে হুগলির (Hoogli) খানাকুলে (Khanakul) এক দম্পতির বিরুদ্ধে এক নাবালিকাকে বলি দেওয়া এবং ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সাগরিকা পণ্ডিতকে (Sagarika Pandit) ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। নাবালিকার দিদাকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তবে এবার এই দুই অভিযুক্তের সাজা মকুব করে বেকসুর খালাসের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

২০১৮ সালে এই শিশুর দিদিমার বিরুদ্ধে খানাকুলে তন্ত্রসাধনার জন্য নাতনিকে তান্ত্রিকের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। এর কিছুদিন পর এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ওই শিশুর পচাগলা দেহ উদ্ধার হয়। তান্ত্রিক মুরারি পণ্ডিতের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পরে খুন করার অভিযোগ আনা হয়। স্ত্রী সাগরিকার উপরেও অভিযোগ আনা হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই মুরারি, সাগরিকা ও নাবালিকার দিদিমাকে পুলিশ গ্রেফতার করে। বিচার চলাকালীন মূল অভিযুক্ত মুরারির মৃত্যু হয়। বাকি দু’জনের মধ্যে তান্ত্রিকের স্ত্রীকে ফাঁসির সাজা দেয় আরামবাগ আদালত। মৃতের দিদিমাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়।

সাগরিকার আইনজীবী নীলাদ্রিশেখর ঘোষ এই ঘটনা প্রসঙ্গে জানান প্রথমত ধর্ষণের অভিযোগ মহিলার বিরুদ্ধে আনা যায় না আর তন্ত্রসাধনার জন্য নরবলি হয় নারী নয়। বলির নিয়ম অনুযায়ী পবিত্র জিনিসেরই বলি হয়। তাই বলির আগে ধর্ষণের তত্ত্ব খাটেনা। এছাড়া দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে। যদিও তল্লাশি চালিয়ে অভিযুক্তর বাড়ি থেকে বাচ্চাদের চটি উদ্ধার করে পুলিশ। কিন্তু সেই চটি যে ওই নাবালিকার, সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় নি। এরপরেই আদালত দুজনকে বেকসুর খালাস করে। তবে প্রকৃত খুনি কে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আইনের পথ যদিও এখনও খোলা। এই ঘটনার পুনরায় তদন্ত শুরু করতে পারেন মৃতের বাবা। আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে! নিয়ন্ত্রণ দুমড়ে-মুচড়ে গেল পরপর চারটি গাড়ি

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...